- Advertisement -
অতিরিক্ত কৃষি অফিসারের দায়িত্ব ও কর্তব্য
কৃষিবিদ মোহাইমিন
১. উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় দায়িত্ব পালন করা।
২. কৃষক প্রশিক্ষণের চাহিদা নিরুপণ, চিহ্নিতকরণ ও প্রশিক্ষণ মডিউল তৈরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
৩. মাঠ পর্যায়ের সকল কর্মকান্ড পরিদর্শনের মাধ্যমে রিপোর্ট প্রদানসহ কার্যকর ও ফলপ্রসু ব্যবস্থা গ্রহণে উপজেলা কৃষি অফিসারকে সহযোগিতা করা।
৪. কৃষি বিষয়ক তথ্য আহরণ, সংরক্ষণ ও বিতরণসহ একটি ডাটা ব্যাংক তৈরি করতে উপজেলা কৃষি অফিসারকে সহযোগিতা করা।
৫. উপজেলা সার ও বীজ মনিটরিং কাজে তদারকিসহ সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করা ।
৬. আন্ত:বিভাগীয় সমন্বয় সাধন করা ।
৭. উপজেলা কৃষি অফিসারের অনুপস্থিতে সার্বিক দায়িত্ব পালন করা ।
৮. কৃষি ক্লিনিক ব্যবস্থাপনাসহ কৃষি প্রেসক্রিপশন এর মাধ্যমে পরামর্শ সেবা প্রদান কার্যক্রম নিবিড় মনিটরিং করা
৯. উপজেলা সার পরিদর্শক হিসেবে দায়িত্বপালন
১০. সরকার, উপজেলা পরিষদ ও অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা ।
উৎস: উপজেলা পরিষদ ম্যানুয়ালএবং কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.