- Advertisement -
পোকামাকড়ের জৈবিক দমন ও পরিবেশ সংরক্ষণ
কৃষিবিদ মোহাইমিনুর রশিদ
পোকামাকড় ফসলের প্রধান শক্র। বীজ বপন থেকে শুরু করে বীজ সংরক্ষণ পর্যন্ত সময়ে ইহা ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। ফলে আমাদের চাষী ভাইয়েরা নির্বিচারে, নিয়মনীতিহীনভাবে কীটনাশক ব্যবহার করে থাকে। এতে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন, সাথে সাথে বিভিন্ন পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। পোকামাকড়ের জৈবিক দমন ব্যবস্থাপনায় কৃষি বিজ্ঞানীরা অনেক গবেষণা করে কতগুলো প্রযুক্তি আবিষ্কার করেন।
কৃষিতাত্বিক প্রযুক্তি ব্যবহার
পার্চিং/ডালপোতা: ধানের চারা রোপনের সাথে সাথে জমিতে গাছের ডাল পুতে দেওয়াই পার্চিং। বিভিন্ন পাখি বিশেষ করে ফিঙ্গে পাখি এই ডালে বসে মাঠ থেকে বিভিন্ন পোকা যেমন মাজরা, পামরি, ঘাসফড়িং, উড়চুঙ্গা, চুঙ্গিপোকা, পাতা মোড়ানো, লেদা পোকা, সেমি লুপার ইত্যাদি পোকারমথ ও কীড়া খেয়ে পোকামাকড়কে দমন করে।
হাতজাল: ধানের কুশি পর্যায় পর্যন্ত হাতজাল খুবই কার্যকর।হাতজাল দ্বারা মাজরা, পামরি, সবুজ পাতা ফড়িং, থ্রিপস, পাতা মাছি, নলি মাছি, গান্ধী পোকা, স্কিপার, ঘাসফড়িং, উড়চুঙ্গা, চুঙ্গিপোকা, পাতা মোড়ানো, লেদা পোকা, ইত্যাদি পোকামাকড়কে দমন করে ।
আলোক ফাঁদ: পোকার উপস্থিতি পর্যবেক্ষণ ও পোকা দমন উভয়েই কার্যকর। কুশি থেকে দুধ অবস্থা পর্যন্ত। সন্ধ্যায় (বাদ মাগরিব হতে এশার নামাযের আগে। একটি ব্লকে সকল চাষি একই সাথে করতে হয়। জমি থেকে ৫০ মি. দুরে দূরে স্থাপন করতে হয়। কমপক্ষে পরপর ৩ দিন। মাজরা, পামরি, সবুজ পাতা ফড়িং, থ্রিপস, পাতা মাছি, নলি মাছি, গান্ধী পোকা, স্কিপার, ঘাসফড়িং, উড়চুঙ্গা, চুঙ্গিপোকা, পাতা মোড়ানো, লেদা পোকা, ইত্যাদি পোকামাকড়কে দমন করে ।
ফেরোমন ট্রেপ: সাধারনত সবজি চাষে ফেরোমন ট্রেপ খুবই উপকারী প্রযুক্তি। কুমড়া বা লাউ জাতীয় সবজি ক্ষেতের মাচা থেকে একটু উচুতে ট্রেপটি বেধে আটকিয়ে দিলে উক্ত ট্রেপ দ্বারা পুরুষ পোকা আকৃষ্ট হয় এবং ট্রেপে আটকে মারা যায়।
জৈব বালাইনাশক ব্যবহার
নিম কীটনাশক: নিম গাছের বীজ, পাতা এবং ছাল দ্বারা প্রস্তুতকৃত কীটনাশক দ্বারা বিভিন্ন ধরনের মাছি পোকা, বিছা পোকা, জাবপোকা, কাটুই পোকা দমন করা যায়।
গোল মরিচ: ১০ গ্রাম মরিচের গুড়া ১ লিটার পানির মধ্যে সারারাত রেখে পরের দিন আরোও ৫ লিটার সাবানমাখা পানির সাথে মিশিয়ে স্প্রে করলে পিপড়া, জাব পোকা, বিভিন্ন রকমের কীড়া দমন করা যায়।
বিষকাটালি: ১ কেজি পরিমান কাচা পাতার রস ২০ গ্রাম সাবান গুড়ার সাথে মিশিয়ে ১০ লিটার মিশ্রন তৈরি করে স্প্রে করলে মাছি পোকা,জাব পোকা, পাতা ও ফল খেকো পোকার কীড়া দমন করা যায়।
তামাকপাতা: কেজি পরিমান কাচা পাতার রস ২০গ্রাম সাবান গুড়ার সাথে মিশিয়ে ১০ লিটার মিশ্রন তৈরি করে স্প্রে করলে মাইট দমন করা যায়।
উপকারী পোকা সংরক্ষণ
মাঠে বিচরণ করা সকল পোকামাকড়ই ক্ষতিকর নয়। বহু পোকামাকড় ফসলের মাঠে ক্ষতিকর পোকামাকড়কে খেয়ে এবং পরাগায়নে সহায়তা করে থাকে। এ ধরনের পোকামাকড়কে উপকারী পোকামাকড় বলা হয়। মাঠ পর্যায়ে এই পোকামাকড়কে সংরক্ষণ করে, বহু ক্ষতিকর পোকামাকড়কে দমন করতে পারি।
১. মাকড়সা: সাধারণত মাজরা, পাতামোড়ানো, সবুজ পাতা ফড়িং, বাদামী গাছ ফড়িং, চুঙ্গী, পামরী পোকার মথ ও নিম্ফ/বাচ্চা খেয়ে থাকে। তাছাড়া মাজরা ও গান্ধি পোকার ডিমও খেয়ে থাকে।
২. ক্যারাবিড বিটল: মাজরা, পাতামোড়ানো, চুঙ্গী পোকার লার্ভা খায়। তাছাড়া বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং পোকাকে খেয়ে থাকে।
৩. লেডী বার্ড বিটল: মাজরা ও পাতামোড়ানো পোকার ডিম খায়। তাছাড়া বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং পোকার নিম্প/বাচ্চা ও পূর্নবয়স্ক পোকাকে খেয়ে থাকে।
৪. ড্রাগন ফ্লাই: বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং পোকার নিম্প/বাচ্চা ও পূর্নবয়স্ক পোকাকে খেয়ে থাকে। তাছাড়া মাজরা, পাতামোড়ানো, চুঙ্গী পোকার লার্ভা/কীড়া খায়।
৫. ড্যামসেল ফ্লাই: বাদামী গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং পোকার নিম্প/বাচ্চা ও পূর্নবয়স্ক পোকাকে খেয়ে থাকে। তাছাড়া পাতামোড়ানো পোকার লার্ভা/কীড়া খায়।
বন্ধু পোকা সংরক্ষনের জন্য নির্বিচারে জমিতে বিষ স্প্রে করা যাবে না।
বন্ধু পোকা সংরক্ষণের পদ্ধতিগুলো হচ্ছে –
১. আইলে ফসল চাষাবাদ
২. আইলে খড় বিছানো, পুরো লাঠিতে বা শুধু লাঠির মাথায় খড় পেচানো
৩. জমিতে পানি ধরে রাখা
ফসলে প্রযুক্তিগত ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় দমন ব্যবস্থা
সুষম সার ব্যবহার: পরিমিত পরিমান ইউরিয়া সার প্রয়োগ এবং জমিতে পর্যাপ্ত পরিমান ডিএপি ও এমওপি সার ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমন কম হয়।
১. পরিমিত মাত্রায় ইউরিয়া সার
২. গুটি ইউরিয়া উত্তম
৩. গাছ একটু শক্ত হলে পরে পটাশ সার ৩৩ শতকে/বিঘা প্রতি ৫ কেজি দেওয়া উত্তম
সারিতে চারা রোপন
১. পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধা
২. ফলে পোকা ও রোগ কম হয়
৩. বিপিএইচ/বাদামি গাছ ফড়িং/কারেন্ট পোকা সহজেই নিয়ন্ত্রণ করা যায়
৪. লঘু পদ্ধতি ব্যবহার করা
পানি ব্যবস্থাপনা
সঠিক পানি ব্যবস্থাপনায় সরাসরি পোকা দমন করা যায়। পানি নিষ্কাশন দ্বারা পাতা মাছি, চুঙ্গি, বাদামি গাছ ফড়িং, সাদা পিঠ গাছ ফড়িং ইত্যাদি পোকা দমন করা যায়। পানি সেচের মাধ্যমে লেদাপোকা, থ্রিপস, ছাতরা, কাটুই, উড়চুঙ্গা, ইদুর ইত্যাদি পোকা দমন করা যায়।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.