- Advertisement -

উপজেলা কৃষি অফিসারের দায়িত্ব ও কর্তব্য

উপজেলা কৃষি অফিসারের দায়িত্ব ও কর্তব্য

1,272

- Advertisement -

 

উপজেলা কৃষি অফিসারের দায়িত্ব ও কর্তব্য

কৃষিবিদ মোহাইমিন

কৃষির সামগ্রিক উন্নয়নের জন্য কৃষি তথ্য ও প্রযুক্তি ভূমিকা অপরিসীম। কৃষি তথ্য, প্রযুক্তি প্রচার ও প্রসারে উপজেলা কৃষি অফিসার মূখ্য ভূমিকা পালন করে থাকেন। উপজেলা পরিষদ ম্যানুয়াল দ্বারা নির্ধারিত দায়িত্ব ও কর্তব্যগুলো নিচে দেয়া হলো।

১. চেয়ারম্যান, উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করিবেন এবং তিনি হস্তান্তরিত       বিষয়ে নথি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্য পেশ করিবেন।
২. উপজেলা পরিষদের সাথে সমন্বয় করিয়া স্থানীয় কৃষি উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিবেন।
৩. উচ্চমূল্য শস্য উৎপাদন ও বহুমূখীকরণসহ বাণিজ্যিক কৃষি উন্নয়নে স্থানীয় কার্যক্রম পরিচালনা করিবেন।
৪. কৃষি বিষয়ক তথ্য আহরণ, সংরক্ষণ ও বিবরণসহ একটি ডাটা ব্যাংক তৈরিতে কাজ করিবেন।
৫. সার, বীজ, সেচসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, প্রাপ্তি ও বিতরণের কাজে সমন্বয় সাধন করিবেন।
৬. উন্নত কৃষি পদ্ধতির প্রচার ও প্রসারের জন্য প্রদর্শণীর ব্যবস্থা করিবেন এবং মডেল কৃষি খামার চালু ও রক্ষনাবেক্ষণের কাজে সমন্বয় সাধন করিবেন।
৭. ভূ উপরিস্থিত পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে সেচ ও পানি নিষ্কাশনের জন্য খাল খনন, পুন:খনন, আন্ত:ইউনিয়ন ও উপজেলা ক্ষুদ্র সেচ প্রকল্প কাজের সমন্বয় সাধন করিবেন।
৮. দানাদার ফসল, পাট, ফল ও শাক সবজিসহ অন্যান্য ফসলের উৎপাদন সম্পর্কিত প্রযুক্তি প্রসারের ব্যবস্থা নিবেন।
৯. লাগসই কৃষি প্রযুক্তি গ্রহণে কৃষকদের উৎসাহ বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণে স্থানীয়বাবে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করিবেন্
১০. কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ও সম্প্রসারণে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করিবেন।
১১. বৈশি^ক জলবায়ু পরিবর্তন জনিত কারণে কৃষিতে বিরুপ প্রভাব মোকাবেলায় স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করিবেন।
১২. মাটির স্বাস্থ্য রক্ষায় পরিবেশবান্ধব গোবর ও জৈব সার তৈরি ও ব্যবহারে উৎসাহ প্রদান করিবেন।
১৩. পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গৃহিত কার্যক্রম বাস্তবায়ন করিবেন।
১৪. উপজেলা পরিষদের অনুমোদনক্রমে জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পতিত জমি উদ্ধার ও চাষের আওতায় আনার ব্যবস্থা নিবেন।
১৫. কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে স্থানীয় পর্যায়ে শস্য গুদাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালনে আন্ত:বিভাগীয় সমন্বয় সাধন করিবেন।
১৬. কৃষক সংগঠন তৈরি ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন ও রক্ষণাবেক্ষণ করিবেন।
১৭. কৃষক সেবা কেন্দ্রসমূহের গতিশীলতা আনায়ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
১৮. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প ও কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন।
১৯. আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গবেষণা, সম্প্রসারণ এবং কৃষকদের সমন্বয় সাধনে কাজ করিবেন।
২০. অধীনস্থ সম্প্রসারণ কর্মীদের তদারকি করবেন।
২১. উপজেলার সকল কৃষি বিষয়ক কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করিবেন।
২২. তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার সম্প্রসারণে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করিবেন।
২৩. সরকার, উপজেলা পরিষদ বা  উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

উৎস: উপজেলা পরিষদ ম্যানুয়াল এবং কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল।

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.