বারহাট্টায় প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে লাউ চাষ
- Advertisement -
বারহাট্টায় মালচিং পদ্ধতিতে লাউ চাষ
সুস্বাদু মজাদার সবজি লাউ। অনেকের পছন্দের তালিকায় লাউয়ের অবস্থান উপরের দিকে। তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক পদ্ধতিতে লাউ চাষ। আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে মালচিং পদ্ধতি অন্যতম। মাটির রস সংরক্ষণে গাছের গোড়া, সবজি ক্ষেত ও বাগানের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেয়া হয় তখন তাকে বলে মালচ। মালচিং ফসলের ক্ষেতে আর্দ্রতা সংরক্ষণে বিশেষভাবে উপকারী, এ প্রযুক্তি ব্যবহারে ফসল ক্ষেতের পানি সূর্যের তাপ ও বাতাসে দ্রæত উড়ে যায় যেতে বাধা দেয়। ফলে জমিতে রসের ঘাটতি হয় না এবং সেচ লাগে অনেক কম। মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব হয়। শীতকালে মালচ ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠান্ডা থাকে, এমনকি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়।
বারহাট্টা কৃষি বিভাগের কারিগরী সহযোগিতায় জনাব শিশির চৌধুরী ১০০ শতক জমিতে লাউ চাষ করেছেন। তিনি ৫০ শতক জমিতে স্বাভাবিক ব্যবস্থায় আর ৫০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে লাউ চাষ করেন। উনার অভিজ্ঞতায়, তিনি বলেন পলিথিন সিট ব্যবহৃত মালচিং পদ্ধতিতে লাউ উৎপাদনে তিনি অধিকতর লাভবান হয়েছেন। তিনি মনে করেন, মালচিং ব্যবহৃত জমিতে রোগ পোকামাকড়ের আক্রমন কম, পানি কম লাগে তাছাড়া বৃষ্টি বাদলে গাছ মরে যাওয়ার প্রবণতা একেবারেই কম। তিনি অন্যদের মালচিং পদ্ধতিতে ফসল চাষ করার আহবান জানান।
- Advertisement -
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.