- Advertisement -

স্বল্পজীবনকাল বিশিষ্ট ধান ব্রি ধান৫৭

136

- Advertisement -

 

কৃষিতে বারহাট্টা…

আগাম উফশী জাত হিসেবে ব্রি ধান৫৭ নি:সন্দেশে কৃষকদের জন্য আর্শিবাদ বটে। মাত্র ১০০-১০৫ দিনের মধ্যেই কৃষক ধান কেটে গোলায় তুলতে পারেন। মাঠে মাঠে ছড়িয়ে থাকা অন্যান্য আগাম জাত যেমন বিনা ধান৭ তুলনায়ও প্রায় ১০ দিন আগেই এই ধান কেটে মাড়াই ঝাড়াই করে কৃষক ঘরে তুলতে পারেন। জাতটির আরোও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো খরা সহনশীলতা। আগাম হওয়ায় খরা পরিহার করতে পারে জাতটি। চাল দেখতে জিরা শাইল এমনকি কিছুটা প্রচলিত মিনিকেট আকারের মতো চিকন। ভাতের গুণগতমান ভালো। আধুনিক চাষাবাদ পদ্ধতিতে অনায়শে আবাদ করা যায়। ফলন ধানে ৪.০-৪.৫ টন। আগাম হওয়ায় খড়ের মূল্যও ভালো পাওয়া যায়। ব্রি ধান৫৭ আবাদ করে বোরো ফসলের আগে খুব সহজেই শীতকালীন সবজি বা সরিষা চাষ করা যায়।

কৃষক এরশাদুর রহমান, বীরপাগলি, নিশ্চিন্তপুর, বারহাট্টা তিনি নিজে এই জাতটি প্রথমবারের মতো আবাদ করেছেন এবং ফলন ফসলে তিনি পরিতৃপ্ত।

সর্বোপরি কৃষকের জন্য চমৎকার একটি জাত হলো ব্রি ধান৫৭।

মাঠের অভিজ্ঞতা…

কৃষিবিদ মোহাইমিন….

 

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.