- Advertisement -

একনজরে পুুষ্টিতথ্য

পুুষ্টিতথ্য

353

- Advertisement -

 

একনজরে পুুষ্টিতথ্য

কৃষিবিদ মোহাইমিন

সুস্থতার জন্য একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন যা প্রয়োজন-

 ২৭০-৪৫০ গ্রাম চাল বা গম খাওয়া উচিত।
 মাঝারি আকারের ১-৪ টুকরা মাছ বা মাংস খাওয়া উচিত।
 ৩০-৬০ গ্রাম ডাল গ্রহণ করা উচিত।
 ২৫-৩০ গ্রাম আঁশ জাতীয় খাবার খাওয়া উচিত।
 কমপক্ষে ০২ টি মৌসুমি ফল (১০০ গ্রাম) গ্রহণ করা দরকার।
 খাদ্য গ্রহণের পর আয়রন পরিশোষণ বৃদ্ধির জন্য ভিটামিন-সি সমৃদ্ধ ফল খাওয়া উচিত।
 ১০০ গ্রাম বা ১ আটি শাক খাওয়া উচিত।
 ২০০ গ্রাম পরিমাণ বা ২ কাপ সবজি গ্রহণ করা উচিত।
 সুস্থতার জন্য কমপক্ষে ০১ কাপ (১৫০ মি.লি) দুধ বা আধা কাপ দই গ্রহণ করা দরকার।
 বৃদ্ধদের জন্য ননিতোলা দুধ এবং সয়া দুধ গ্রহণ করা দরকার।
 ৩০-৪৫ মি.লি. বা ২-৩ টেবিল চামচ গ্রহন করা দরকার।
 রান্নায় সম্ভব হলে উদ্ভিজ তেল (সরিষা, সয়াবিন, রাইসব্রান তেল) ব্যবহার করা দরকার।
 ৩০০ গ্রাম এর কম কোলেস্টেরল গ্রহণ করা দরকার।
 ০১ চা চামচ এর কম পরিমাণ আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করা দরকার।
 টেস্টিং সল্ট গ্রহণ করা থেকে বিরত থাকা দরকার।
 উচ্চমাত্রার লবণাক্ত খাদ্য পরিহার করা দরকার।
 ২৫ বা ৫ চা চামচ এর কম পরিমাণে চিনি গ্রহণ করা উচিত।
 মিষ্টি কোমল পানীয় বর্জন করা উচিত।
 ১.৫ – ৩.৫ লিটার বা ৬-১৪ গ্লাস বিশুদ্ধ পানি পান করা দরকার।
 কোমল পানীয় বা কৃত্রিম জুসের পরিবর্তে ডাবের পানি বা টাটকা ফলের রস পান করুন।
 কমপক্ষে ৩০-৪৫ মিনিট বিভিন্ন শারীরিক শ্রম – হাঁটুন, দৌড়ান, ব্যায়াম, সাইকেল চালান।
 খাবারের পরপরই ঘুমানোর অভ্যাস পরিহার করুন।
 দৈনিক ৬-৮ ঘন্টা সুনিদ্রার অভ্যাস করুন।

তথ্যসূত্র: জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা, খাদ্য মন্ত্রণালয়, নভেম্বর ২০১৫।

 

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.