- Advertisement -

গুণগতমানের বীজ চেনার সহজ উপায়

মানসম্পন্ন বীজ চেনার সহজ উপায়

954

- Advertisement -

মানসম্পন্ন বা গুণগতমানের বীজ চেনার সহজ উপায়

কৃষিবিদ মোহাইমিন

কৃষিকাজে বীজ একটি অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ উপকরণ। মানসম্পন্ন এবং আধুনিক জাতের বীজ ব্যবহার করে এককভঅবে ফসলের ১৫-২০% উৎপাদন বৃদ্ধি সম্ভব। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়াজনিত সমস্যা মোকাবেলায় আধুনিক জাতের বীজ ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কথায় আছে, ভালো বীজে ভালো ফসল; অধিক ফলন এবং অর্থনৈতিকভাবে লাভ।

মানসম্পন্ন বীজের গুণাবলী

  • উজ্জ্বল ও স্বাভাবিক রঙের হয়
  • জাতের বিশুদ্ধতা
  • বীজের বিশুদ্ধতা
  • পরিপুষ্ট বীজ
  • একই আকারের বীজ
  • বীজ গজানোর হার ৮০% এর বেশি
  • আর্দ্রতার পরিমাণ ১২% এর নিচে
  • পোকা, রোগ, আগাছা ও আবর্জনা থাকে না

মানসম্পন্ন বা গুণগতমানের বীজ চেনার সহজ উপায়

তিনটি উপায়ে সহজে মানসম্পন্ন বা ভালো বীজ চেনা যায়:
ক। বীজ দেখে
চোখে দেখে ও হাতে নিয়ে মানসম্পন্ন বীজ চেনা যায়। ভালো বীজ হবে রোগ ও পোকার আক্রমণমুক্ত, উজ্জ্বল রঙের। সব বীজ একই আকারের, পুষ্ট ও বড় দানার হতে হবে। বীজের দানা ভাঙা থাকবে না।
খ। প্যাকেটের লেবেল দেখে
সাধারণত সবজি, ডাল ও তৈল বীজ এবং হাইব্রিড বীজের বেলায় বীজের প্যাকেটে মান সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে তাকে লেবেল বলা হয়। বাজার থেকে ভালো বীজ কিনতে হলে অবশ্যই খোলা বীজ না কিনে প্যাকেটজাত বীজ কিনতে হবে। কাপড়ের বা ছালার প্যাকেটের চেয়ে পলিথিনের প্যাকেটে বীজ ভালো থাকে। তবে পলিথিনের প্যাকেটে কোনো ছিদ্র থাকা যাবে না। পলিথিনটি মোটা এবং ভালোভাবে মুখবন্ধ থাকতে হবে। টিনের বীজও ভালো বীজ। টিনের মুখ ভালোভাবে সিলগালা থাকতে হবে।
প্যাকেটের গায়ে সরকার অনুমোদিত মানসম্পন্ন বীজের নিচে লিখিত বিবরণী ভালোভাবে খেয়াল করে নিতে হবে, যেমন:

  • ফসলের নাম:
  • জাতের নাম:
  • বীজ ডিলার বা উৎপাদকের নাম, ঠিকানা এবং নিবন্ধন নম্বর:
  • লট নম্বর:
  • বীজের নিট পরিমাণ:
  • প্যাকেট করার তারিখ বা বীজ পরীক্ষার তারিখ:
  • মেয়াদ উত্তীর্ণেও তারি:
  • বীজ শোধিত হলে তা উল্লেখ করতে হবে:

গ। মান নিয়ন্ত্রণ ট্যাগ দেখে
বীজ প্রত্যয়ন এজেন্সী কর্তৃক সরবরাহকৃত প্রত্যয়নপত্রকে ট্যাগ বলা হয়। বীজের মান নিয়ন্ত্রণ ট্যাগ কেবল ধান, গম, আলু, পাট ও কেনাফ এর বেলায় দেয়া হয়। অন্যান্য বীজ যেমন সবজি, ডাল ও তৈল বীজের বেলায় ট্যাগ সরবরাহ করা হয় না। তাই এসব বীজের বেলায় লেবেল দেখে বীজের মান সম্পর্কে জানা যায়। ট্যাগে মান নিয়ন্ত্রণ বিষয় নি¤œলিখিত তথ্যাবলী উল্লেখ থাকবে:

  • বীজের শ্রেণী
  • বিশুদ্ধ বীজের শতকরা হার
  • অঙ্কুরোদগম বা বীজ গজানোর শতকরা হার
  • আর্দ্রতার শতকরা হার
  • লট নম্বর
  • বীজ পরীক্ষার তারিখ এবং
  • ট্যাট লাগানোর তারিখ

 

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.