- Advertisement -

উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের অফিসারদের দায়িত্ব কর্তব্য

512

- Advertisement -

উপজেলা কৃষি অফিসারের দায়িত্ব:
১. উপজেলা চেয়ারম্যানের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করিবেন এবং তিনি হস্তান্তরিত বিষয়ে নথি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্য পেশ করিবেন।
২. উপজেলা পরিষদের সাথে সমন্বয় করিয়া স্থানীয় কৃষি উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করিবেন।
৩. অগ্রাধিকার ভিত্তিতে উচ্চমূল্য শস্য উৎপাদন ও বহুমূখীকরণসহ বাণিজ্যিক কৃষি উন্নয়নে স্থানীয় কার্যক্রম পরিচালনা করিবেন।
৪. স্থানীয় পর্যায়ে কৃষি বিষয়ক তথ্য আহরণ, সংরক্ষণ ও বিবরণসহ একটি ডাটা ব্যাংক তৈরিতে কাজ করিবেন।
৫. সার, বীজ, সেচসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ, প্রাপ্তি ও বিতরণের কাজে সমন্বয় সাধন করিবেন।
৬. উন্নত কৃষি পদ্ধতির প্রচার ও প্রসারের জন্য প্রদর্শণীর ব্যবস্থা করিবেন এবং মডেল কৃষি খামার চালু ও রক্ষনাবেক্ষণের কাজে সমন্বয় সাধন করিবেন।
৭. ভূ উপরিস্থিত পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে সেচ ও পানি নিষ্কাশনের জন্য খাল খনন, পুন:খনন, আন্ত:ইউনিয়ন ও উপজেলা ক্ষুদ্র সেচ প্রকল্প কাজের সমন্বয় সাধন করিবেন।
৮. দানাদার ফসল, পাট, ফল ও শাক সবজিসহ অন্যান্য ফসলের উৎপাদন সম্পর্কিত প্রযুক্তি প্রসারের ব্যবস্থা নিবেন।
৯. লাগসই কৃষি প্রযুক্তি গ্রহণে কৃষকদের উৎসাহ বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণে স্থানীয়বাবে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করিবেন্
১০. কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ও সম্প্রসারণে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করিবেন।
১১. বৈশি^ক জলবায়ু পরিবর্তন জনিত কারণে কৃষিতে বিরুপ প্রভাব মোকাবেলায় স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করিবেন।
১২. মাটির স্বাস্থ্য রক্ষায় পরিবেশবান্ধব গোবর ও জৈব সার তৈরি ও ব্যবহারে উৎসাহ প্রদান করিবেন।
১৩. পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গৃহিত কার্যক্রম বাস্তবায়ন করিবেন।
১৪. উপজেলা পরিষদের অনুমোদনক্রমে জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পতিত জমি উদ্ধার ও চাষের আওতায় আনার ব্যবস্থা নিবেন।
১৫. কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে স্থানীয় পর্যায়ে শস্য গুদাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্ব পালনে আন্ত:বিভাগীয় সমন্বয় সাধন করিবেন।
১৬. কৃষক সংগঠন তৈরি ও উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন ও রক্ষণাবেক্ষণ করিবেন।
১৭. কৃষক সেবা কেন্দ্রসমূহের গতিশীলতা আনায়ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
১৮. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প ও কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন।
১৯. আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গবেষণা, সম্প্রসারণ এবং কৃষকদের সমন্বয় সাধনে কাজ করিবেন।
২০. অধীনস্থ সম্প্রসারণ কর্মীদের তদারকি করবেন।
২১. উপজেলার সকল কৃষি বিষয়ক কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করিবেন।
২২. তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার সম্প্রসারণে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করিবেন।
২৩. সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।
অতিরিক্ত কৃষি অফিসারের দায়িত্ব
১. উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় দায়িত্ব পালন করিবেন।
২. কৃষক প্রশিক্ষণের চাহিদা নিরুপণ, চিহ্নিতকরণ ও প্রশিক্ষণ মডিউল তৈরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
৩. মাঠ পর্যায়ের সকল কর্মকান্ড পরিদর্শনের মাধ্যমে রিপোর্ট প্রদানসহ কার্যকর ও ফলপ্রসু ব্যবস্থা গ্রহণে উপজেলা কৃষি অফিসারকে সহযোগিতা করিবেন।
৪. উপজেলা সার ও বীজ মনিটরিং কাজে তদারকিসহ সরকার কর্র্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন করিবেন।
৫. আন্ত:বিভাগীয় সমন্বয় সাধন করিবেন।
৬. উপজেলা কৃষি অফিসারের অনুপস্থিতে সার্বিক দায়িত্ব পালন করিবেন।
৭. সরকার, উপজেলা পরিষদ ও অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

কৃষি সম্প্রসারণ অফিসারের দায়িত্ব
১. উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় দায়িত্ব পালন করিবেন।
২. শস্য উৎপাদন, সংরক্ষণ, সেচ ও মাটি ব্যবস্থাপনা ইত্যাদি বিষযে কার্যকরী ব্যবস্থা গ্রহণে উপজেলা কৃষি অফিসারকে কারিগরী সহায়তা
৩. স্থানীয় পর্যায়ে কৃষি প্রযুক্তি বিস্তার ও প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নে উপসহকারী কৃষি অফিসারদের কারিগরী নির্দেশনা ও সহযোগিতা প্রদান করিবেন।
৪. উপজেলা সার ও বীজ মনিটরিং কাজে তদারকিসহ কীটনাশকের মান নিয়ন্ত্রণে সরকার কর্র্তৃক প্রকাশিত গেজেটে অর্পিত দায়িত্ব পালন
৫. সরকার, উপজেলা পরিষদ ও অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারের দায়িত্ব
১. উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় দায়িত্ব পালন করিবেন।
২. কৃষি সম্প্রসারণ কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিসারকে সহযোগিতা করিবেন।
৩. কর্মচারী ও কৃষকদের প্রশিক্ষণে অংশগ্রহনের ব্যবস্থা করিবেন।
৪. কৃষি সম্পদের পরিমাণ নির্ধারণ করিবেন এবং মাঠ পর্যায়ে কোন বিষয়ের উপস্থাপনায় তদারকি করিবেন।
৫. সরকার, উপজেলা পরিষদ ও অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

উপসহকারী কৃষি অফিসারের দায়িত্ব
১. কৃষকদের সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে সহযোগিতা করা
২. স্থানীয় চাহিদার ভিত্তিতে বøকে সম্প্রসারণ সেবা বাস্তবায়ন
৩. কৃষকদের উপযুক্ত সম্প্রসারণ কর্মকান্ড পরিকল্পনার লক্ষ্যে উপজেলা পরিকল্পনা কর্মশালাকে সহায়তা প্রদান করা
৪. তথ্য সংগ্রহে কৃষককে সহায়তা করা। অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহণে কৃষকদের সহায়তা প্রদান করা।
৫. বøকের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা।
৬. ফসলের শস্যকর্তন ও উৎপাদিত ফসলের পরিসংখ্যান প্রণয়ন
৭. ডাইরি সংরক্ষণ করা
৮. কৃষক দল শনাক্ত করা
৯. পাক্ষিক কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করা
১০. সভা, প্রশিক্ষণ ও প্রদর্শণী রেজিস্টার প্রভৃতি ব্যবহার করা
১১. সদস্য সচিব হিসেবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিতভাবে আয়োজন করা।

- Advertisement -

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.